হত্যাচেষ্টার পরও রিপাবলিকান সম্মেলনে যাবেন ট্রাম্প
নির্বাচনি প্রচারণা সভায় গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। রোববার চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকদের দাবি, হামলা, মামলা দিয়ে ট্রাম্পকে দূরে রাখা যাবে না। শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ট্রাম্প। এ সময় তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে আগামী ১৫ থেকে ১৮ জুলাই রিপাবলিকান জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, এ সময় ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনের জন্য দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির ও রিপাবলিকান পার্টি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ভালো আছ...


