Friday, August 7

Month: August 2026

জ্ঞানকে হৃদয়ে লালন করে সমাজে প্রয়োগের আহ্বান জানালেন মুহাম্মদ কামরুল ইসলাম

জ্ঞানকে হৃদয়ে লালন করে সমাজে প্রয়োগের আহ্বান জানালেন মুহাম্মদ কামরুল ইসলাম

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপিএস ও আয়োজিত ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সুফি সম্মেলনের সমাপনী বক্তায় বলেন শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পুস্তকে সীমাবদ্ধ রাখা নয়, বরং তা নিজ হৃদয়ে ধারণ করে কর্মে ও চরিত্রে ফুটিয়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধি ব্যক্ত করতে গিয়ে বলেন, "বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেকাংশে কাগজে- কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বইয়ের জ্ঞান মস্তিষ্কে থাকলেও হৃদয়ে ধারণ না করার কারণে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।"তিনি আরও উল্লেখ করেন যে, দেশে জনসংখ্যা এবং আধুনিকতা বৃদ্ধি পেলেও মানবিকতা দিন দিন হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আলোকিত শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর যদি সঠিক স্বাধীনতা পান, তবে সমাজ ও দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা ও জীবনদর্শন নিয়ে বলতে গিয়ে তিনি তাঁর ব্যক্তিগত একটি শ্লোগান তুলে ধরেন—"বদলে যাও, বদলে দাও, আলো...
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে এক দফার সরকার পতনের আন্দোলনে রূপ নেবে সেটি ২ আগস্ট পর্যন্ত অনেকেই হয়তো চিন্তা করেননি। ৩ আগস্ট (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সমাবেশের ডাক দেয় এবং সেই সমাবেশ থেকেই মূলত শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায়ও আনতে হবে’। ওইদিন আন্দোলনকারীরা সরকারের পতনের দাবি তুলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে, প্রথমে যার তারিখ ছিল ৬ আগস্ট। কিন্তু পরদিনই স...
‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তোলারাম কলেজের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা উভয়পক্ষকে তোলারাম কলেজের সামনের মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ‎ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান বলেন, ‘তোলারাম কলেজের ভেতরে আমাদের নেতাদের মারধর করেছে। গত কয়েকদিনের রাজনৈতিক উত্তাপকে ঘিরে এ ঘটনা ঘটিয়েছে ছাত্রদল। আমরা সেখানে গেলে লাঠিসোঁটা দিয়ে আমাদের কয়েকজনকেও আঘাত ক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো দ্বিতীয় আন্তর্জাতিক দর্শন সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো দ্বিতীয় আন্তর্জাতিক দর্শন সম্মেলন

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
নিউজ ডেক্স, সম্পাদনা সাইমুর রহমান : বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দর্শন, সুফিবাদ ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় আন্তর্জাতিক দর্শন সম্মেলন: বিশ্বশান্তির জন্য দর্শন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) এবং মোহাম্মাদি কাফেলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, বিদেশী বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, দার্শনিক ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শায়খ ফরিদুল ইসলাম এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক...
রূপনগর ডরিন ভিনসিটা টাওয়ার–১ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ফারুক–হামজা–সিদ্দিক পরিষদের বিজয়

রূপনগর ডরিন ভিনসিটা টাওয়ার–১ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ফারুক–হামজা–সিদ্দিক পরিষদের বিজয়

এক্সক্লুসিভ, বাংলাদেশ
রূপনগর ডরিন ভিনসিটা টাওয়ার–১ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ফারুক–হামজা–সিদ্দিক পরিষদের বিজয় ঢাকার মিরপুরস্থ রূপনগর আবাসিক এলাকার Doreen Vincita Tower 1 ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ফারুক–হামজা–সিদ্দিক পরিষদ বিজয় লাভ করেছে। সভাপতি পদে মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে কাজী আলী হামজা এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিত কুমার মণ্ডল,হাদিয়ার রহমান মীর,এস. এম. সালাহউদ্দিন,মোহাম্মদ নুরুস সালাম, ইমরান ইবনে আমিন,মোহাম্মদ জাহিদ মোবারক,মোহাম্মদ মানিরুল আজম,মোহাম্মদ শেখ শাফায়েত, ডা. ফাহমিদা সুলতানা,দেওয়ান শৈমন্তী আলভি, নুরুন নাহার এবং তাসনিম আরা লাবলী।সাদা প্রতীক নিয়ে তারা নির্বাচিত হয়েছেন।আগামী দুই বছরের জন্য এই পনেরো সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব প...
বর্ষা, প্রকৃতি আর স্মৃতির গল্পে ‘বাদলা স্মৃতি’—প্রকাশ পেল নতুন গানের অ্যালবাম

বর্ষা, প্রকৃতি আর স্মৃতির গল্পে ‘বাদলা স্মৃতি’—প্রকাশ পেল নতুন গানের অ্যালবাম

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়ায়-আরজে সাইমুর: শ্রাবণের ১৬ তারিখ বিকেলে “এট দ্যা টেবিল”-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলো “বাদলা স্মৃতি “এ্যালবামের বর্ষার গানগুলো। সেই সাথে প্রকাশ পেলো প্রথম মিউজিক ভিডিও ভিজিয়ে দিয়োনা। এ্যালবামের আরো দুটি মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে প্রদর্শন হয়েছে। গানগুলো লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। গানগুলোর মধ্যে একটি দেশের গানও রয়েছে। গানগুলোতে কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ কণ্ঠ দিয়েছন। কম্পোজিশনে ছিলেন শান সায়েক। এ প্রসঙ্গে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেল, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান অভিমান, স্মৃতি, প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে কথায়, সুরে আর চিত্রায়নে। এদশের বর্ষা আর প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। আর সেটাই ধরার চেষ্টা করা হয়েছে “বাদলা স্মৃতি ...