Thursday, May 21

Tag: অধ্যক্ষকে শোকজ

শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা, অধ্যক্ষকে শোকজ

শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা, অধ্যক্ষকে শোকজ

বাংলাদেশ
কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে কলেজের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা দেওয়ায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে ২৫ মার্চ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপন্থী হওয়ায় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। ২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ স্বাক্ষরিত শোকজের জবাব আগামী তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরীকে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদকে সংবর্ধনা দেওয়া হয়। ২৪ মার্চ দুপুরে কলেজ মিলনায়তনে ওই সংব...