আটক ৭০০ শালিক পাখি ডানা মেলল আকাশে
বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাড়ি থেকে প্রায় ৭০০ শালিক পাখি আটক অবস্থায় উদ্ধার করে পরে তা আকাশে অবমুক্ত করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট এলাকার জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে আটকে রাখা ৫০০ ও পার্শ্ববর্তী আরও এক বাড়ি থেকে আরও ২০০ শালিক মোল্লাহাট থানা পুলিশ শনিবার ও রোববার ভোরে উদ্ধার করে। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে রোববার বিকালে মোল্লাহাট থানা ও রাজপাট এলাকার আকাশে শালিক পাখিগুলোকে অবমুক্ত করে স্থানীয় ওসি সোমেন দাশ।
স্থানীয়রা জানান, শিকার করা শত শত শালিক আটকে পাখির খামার গড়ে তুলেছিলেন তোতা মিয়া নামের মোল্লাহাটের এক ব্যক্তি। এ অঞ্চলে কেউ শালিক পাখি খায় না। তবে বিভিন্ন হোটেলে কোয়েল বলে এই শালিকের মাংস খাওয়ানো হয়ে থাকে। শালিক পাখি ময়না ও টিয়া পাখির মতো মানুষের ভাষায় কথা বলতে পারে তাই এলাকায় অসংখ্য বাড়িতে অনেকেই শৌখিনভাবে খাচায় আবদ্ধ রেখে...
