আত্মসমর্পণের পর সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ
আত্মসমর্পণের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও রাজধানীতে ক্যাসিনোকাণ্ডের হোতা হিসেবে পরিচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল এ তথ্য জানিয়েছেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাট এই আদালতে আজ দুপুরের দিকে আত্মসমর্পণ করেন। মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়ার আবেদন করেন আইনজীবী।
গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের...
