Thursday, April 23

Tag: আর না হলেই কী: রিজভী

ইসি গঠন হলেই কী, আর না হলেই কী:  রিজভী

ইসি গঠন হলেই কী, আর না হলেই কী: রিজভী

রাজনীতি
সদ্য গঠিত নির্বাচন কমিশনকে (ইসি) ‘কিচেন কমিশন’ অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসি গঠন হলেই কী, আর না হলেই কী? এই নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তা ছাড়া নির্বাচন তো করবেন ডিসি-এসপিরা। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহিদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ছাড়াও মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন...