Saturday, May 9

Tag: আহ্বায়ক কমিটি গঠন

ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন,  সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে আগামী ২৯ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে ক্লাবটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রযোজক শামসুল আলমকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইকবাল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন অমিত হাসান, মেহেদী হাসান মুনীর ও নাদিম। এ বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল বলেন, ‘খবরটি সত্য। বুধবার রাত ৮টায় কমিটি গঠন করা হয়েছে সবার সম্মতিক্রমে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই কমিটি ফিল্ম ক্লাবের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবো।’ ফিল্ম ক্লাবের সদস্য শ্যামল চন্দ্র দাসের আবেদনের প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি ঢাকা জেলা...