খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫৮২ সাংবাদিকের আহ্বান
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশের ২৫৮২ (দুই হাজার পাঁচশত বিরাশি জন) সাংবাদিক।
বুধবার এক যুক্ত বিবৃতিতে সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মত অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকী নেই। খালেদা জিয়াকে বাচাঁতে হলে বিদেশে অ্যাডভানস সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন। তাই আমরা সরকারকে রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানাই।
সাংবাদিকরা বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৬ বছর। প্রবীণ বয়সেও তিনি জেলবন্দি। অবশ্য সরকারের বিশেষ অনুমতিতে শর্তযুক্ত ম...
