‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিন’- বাসদ
মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির দলীয় ভাষ্য অনুযায়ী, তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে। দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে। দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ...
