গাঙ্গুবাঈ সিনেমা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় যা বললেন আলিয়া
বলিউড সিনেমা গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি ছবিটি এখনও রিলিজ হয়নি। তবে এর মধ্যেই যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করেছে আলিয়া ভাট অভিনীত এ ছবির ট্রেলার। এর মধ্যেই আবার প্রকাশ্যে এসেছে ছবির একটি গান, নাম ধোলিদা। আলিয়া ভাটের ডায়ালগ মন কেড়ে নিয়েছে অনেকেরই।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় এই ছবিতে আলিয়াকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
প্রতিবেদনে বলা হয়, আলিয়াকে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি আগে কখনও দেখা যায়নি— এমন অবতারে দেখা যাবে এবং তার ভক্তরা সিনেমাটি পর্দায় আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মজার বিষয় হলো— টিম যখন সিনেমার প্রচারে ব্যস্ত, আলিয়া ভাট তখন তার প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যম মিড ডেকে আলিয়া বলেছিলেন, গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি যখন তাকে অফার করা হয় তখন তিনি অভিনয় নিয়ে ভীতু ছিলেন।
‘এটি নিয়ে ভয় ছ...
