গাড়িটি পানিতে পড়ায় বের হতে পারেননি কেউ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেননি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এর পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় সেখানে প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম এ কথা জানান।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখানে সবাইকে মৃত অবস্থায় দেখতে পাই। খুব খারাপ লাগছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল ম...
