গ্রিসের আরও তেল ট্যাংকার জব্দ করতে পারে ইরান
আইন লংঘনের অভিযোগে পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। গ্রিস নিজেদের পানিসীমা থেকে ইরানি একটি তেল ট্যাংকার আটক করার কয়েকদিনের মাথায় পাল্টা এই পদক্ষেপ নিল দেশটি।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পারস্য উপসাগরের পানিসীমায় বর্তমানে গ্রিসের ১৭টি জাহাজ রয়েছে। দেশটি যদি ইরানের ব্যাপারে বর্তমান নীতি অব্যাহত রাখে তাহলে তেহরান গ্রিসের আরও জাহাজ আটক করবে না সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর নৌশাখা শুক্রবার আইন লংঘনের ‘অপরাধে’ পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাংকার জব্দ করেছে।
তাসনিম নিউজের প্রতিবেদন অনুসারে, গ্রিসের জাহাজ দুটি থেকে আটক করা নয় নাগরিককে আইআরজিসি হেফাজতে রাখা হয়েছে। তবে এসব বিষয় নিয়ে ইরানের কোনো কর্মকর্তা এখনও কোনো মন্তব্য করেন নি।
জাহাজ...
