গ্ল্যামারাস ড্রেসে ফের নজর কাড়লেন সামান্থা
‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর নতুন উচ্চতায় পৌঁছে গেছেন সামান্থা প্রভু। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে জোর আলোচনা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিনেমায় পর্দায় তার অভিনয় দক্ষতা নিয়েই আলোচনা নয়, আবেদনময়ী পোশাক পরে সবার নজর কেড়েছেন সামান্থা। তার সেই ছবি দেখে কমেন্ট করেছেন নাগাচৈতন্যের বোন।
সোশ্যাল মিডিয়ায় সামান্থাকে ভালোবাসা জানিয়েছেন নাগা চৈতন্যের বোন আশ্রিতা দগ্গুবতী।
প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কয়েকমাস ধরেই সামান্থার অন্য রূপের ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে পোশাক নিয়ে লাইমলাইটে এলেন এই অভিনত্রী।
মুম্বাইয়ের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সম্প্রতি ডিপ নেক লেন্থ পোশাক পরে ভক্তদের চমক দেখান সামান্থা। অ্যাওয়ার্ড শোতে নজর কাড়তে সামান্থা বেছে নিয়েছিলেন ডিজাইনার জুটি গৌরী ও নৈনিকার তৈরি সুন্দর একটি ...
