চিত্রনায়ককে আটকে রেখে নির্যাতন
গাজীপুরে ভাওয়াল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অভি নামে একজন চিত্রনায়ককে আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে রোগীদের শারীরিক ও যৌন নির্যাতন, প্রয়োজনের অতিরিক্ত সময় ভর্তি রেখে অর্থ আদায় এবং অনৈতিক কার্যক্রম করার হতো বলে জানা গেছে।
মঙ্গলবার র্যাব অভিযান চালিয়ে ওই নিরাময় কেন্দ্রের মালিক ফিরোজা নাজনীন ওরফে বাঁধনসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলাও হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বসিলায়স্থ র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
এ সময় র্যাব-২ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আবু নাঈন মোহাম্মদ তালাত, র্যাব-২ এর মিডিয়া শাখার এএসপি মোহাম্মদ ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত চিত্রনায়ক অভি এই মাদকাসক্ত নির...
