ছাত্রদল সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে এক ছাত্রলীগ নেতা। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ ১৭ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শুক্রবার রাতে মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আল আমিনকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, সেদিন আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছ...
