ট্রেনের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত
টঙ্গীতে ট্রেনে সঙ্গে ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার সকালে মধুমিতা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলম নোমান (৮) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার যাদবপাটি সরকারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
আহতরা হলেন— মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)। তাদের সবাই স্থানীয় পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা। আহত অপর একজনের নাম জানা যায়নি, তবে তার অনুমানিক বয়স ৪০ বছর। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সকাল পৌনে ৬টায় মধুমিতা রেলক্রসিংয়ের ওপর দিয়ে একটি অটোরিকশায় মধুমিতা থেকে বিসিক মদিনাপাড়ার দিকে যাচ্ছিলেন তারা। এসময় ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে অটোরিকশার সবাই ছিটকে পড়েন। এতে মাথাসহ শরীরের ব...
