Friday, May 15

Tag: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বাংলাদেশ
দিনাজপুরে পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে আল আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন দিনাজপুর সদর উপজেলার দিঘন হাজীপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা দাবি করেছেন, বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগার কারণে তিনি ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) থানার এসআই আব্দুস সাত্তার জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকালে দিনাজপুরে রেলওয়ে স্টেশনের পৌঁছার আগে চুনিয়াপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়। তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। ...