বন্যাদুর্গতদের পাশে ‘নটরডেমিয়ান ৯৯’
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বন্যা দুর্গত সাধারণ মানুষকে সহায়তা প্রদান করেছে 'নটরডেমিয়ান ৯৯' নামের একটি সংগঠন।
১৯৯৯ সালে নটরডেম কলেজ পড়া শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি তৈরি।
সংগঠনটি অল্প সময়ের মধ্যে নিজেদের সামর্থ্য মতো অনুযায়ী অর্থ সংগ্রহ করে দুই ধাপে কিশোরগঞ্জ হাওড় এর সবচেয়ে দুর্গত এলাকাগুলোতে নিজেদের অংশগ্রহণে সরাসরি বিপদগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়।
পরিকল্পনা অনুযায়ী ৩০ জুন ‘নটরডেমিয়ান-৯৯’ এর সদস্যরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশ্যে যান। এদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী ২৫০ টি পরিবারের হাতে তেল, ডাল, চিনি, লবণ, আলু, পেয়াজ, সাবান ও স্যালাইন উপহারস্বরূপ পৌঁছে দেয় নটরডেমিয়ান ৯৯।
এবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে সিলেটে। ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কিশোরগঞ্জও। সারা দেশে সিলেটের বন্যা নিয়ে আলোচনা হলেও কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের দুর্দশার...
