Sunday, April 26

Tag: বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশ
মূলত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ধবরধোলাই করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২৩৪ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে দশম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, তবে ২৪১ রেটিং নিয়ে অবস্থান হবে ৬ নম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দশবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজয় সঙ্গী হয়েছে। এবার ...