বুসানে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ করতে চায় দ. কোরিয়া
বুসান নগরীতে ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো করতে চায় দক্ষিণ কোরিয়া। এই আয়োজনের লক্ষ্যে ২০২১ সালের জুনে ব্যুরো ইন্টারন্যাশনাল দেস এক্সপোজিশনস (বিআইই) বরাবর আবেদন করেছে দেশটি।
‘ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, নেভিগেটিং টুয়ার্ড অ্যা বেটার ফিউচার’ (আমাদের বিশ্বকে পরিবর্তন করা, আরও ভালো ভবিষ্যৎ পানে অভিযাত্রা) এই প্রতিপাদ্য হলো দক্ষিণ কোরিয়ার প্রার্থিতার ভিত্তি। সফল হলে বুসানের নর্থ পোর্ট ডিস্ট্রিক্টে ২০৩০ সালের পহেলা মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক্সপো অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজনের জন্যে আরও চারটি দেশ আবেদন করেছে। মস্কোতে রাশিয়া, রোমে ইতালি, ওডেসায় ইউক্রেন এবং রিয়াদে সৌদি আরব একই বছর ওয়ার্ল্ড এক্সপো আয়োজন করতে চায়। আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য অনুমোদন সংস্থা (বিআইই) ২০২৩ সালের জুনে আয়োজক নগরী চূড়ান্ত করবে।
এক্সপো হলো একটি বৈশ্বিক ইভেন্ট যা মানবজাতির চ্যালেঞ্জ উত্তরণে একটি প্রত...
