Sunday, May 3

Tag: বেশি দামে তেল বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে তেল বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে তেল বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান। ভাণ্ডারিয়া পৌরশহরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করার সময় ‘হক ব্রাদার্স’ নামে একটি দোকানে খোলা সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ১৫৫ টাকার পরিবর্তে ১৯০ টাকায় বিক্রি করায় দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করেছে ১৬৮ টাকা লিটার। সেখানে চৌধুরী এন্টারপ্রাইজ ১৮০ টাকা বিক্রি করায় ২ হাজার এবং দুর্জয় এন্টারপ্রাইজ ২ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ৩১৮ টাকার পরিবর্তে ৩৫০ টাকায় বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকাল...