ভাঙনে নিঃস্ব রেণু বেগম, ঠাঁই নিয়ে দুশ্চিন্তা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মণ্ডলিয়াপাড়া ইউনিয়নের উত্তর ফুলপুর গ্রামের বিধবা রেণু বেগম (৫০)। সকাল থেকে মুখে কিছু দেয়নি। নদীর দিকে তাকিয়ে শুধু কাঁদছে। ১০ বছর আগে স্বামী নুরল ইসলামকে হারিয়ে দুই সন্তান নিয়ে বাবার এই ভিটায় ফিরে এসেছিল। এখানে সন্তান দুটোও মারা যায়। জীবনের বহু স্মৃতি জড়িয়ে আছে এ বাড়িতে। বাড়ির আশপাশের লোকজন তাদের ঘরগুলো দ্রুত সরিয়ে নিয়েছে। বাড়ির সামনেই দুরন্ত পাহাড়ি নদী ভোগাই। ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়ে ভোগাই নদী ভেঙেছে।
গত শুক্রবার চোখের পলকেই রেণু বেগমের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বৃদ্ধা মা আর মৃত মেয়ের ঘরে রেখে যাওয়া দুই নাতিকে নিয়ে সে কোথায় যাবে জানে না। উত্তর ফুলপুর গ্রামের ১৩ পরিবার নদীভাঙনের কারণে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। গাছপালা ভেসে গেছে ভোগাই নদীর তীব্র স্রোতে। এ পরিবারগুলোর কেউ নিজ ভিটার অবশিষ্টাংশে আবার কেউ অন্যের...
