মৃত্যুহীন ২৩ দিন, নতুন শনাক্ত ১৮
সারা দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জনে। তবে এ সময়ে করো মৃত্যু হয়নি। ফলে মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত থাকল। এর আগে গত ২০ এপ্রিল সর্বশেষ করোনায় মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪টি নমুনা।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্ট...
