তিন কারণে ডায়রিয়া, মেনেও চলুন ৩ নিয়ম
দেশে ডায়রিয়ার সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মহাখালীর কলেরা হাসপাতালে (আইসিডিডিআর-বি) দৈনিক চিকিৎসা নিতে আসা রোগীর সর্বোচ্চ রেকর্ড ছিল ২২ মার্চ। সেদিন ৬০ বছরের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ২৭২ জন ভর্তি হয়েছিলেন, যা ঘণ্টা হিসাবে ৫৩ জন।
গত ২৮ মার্চ সেই রেকর্ডও ছাড়িয়ে প্রতি ঘণ্টায় ৫৬ জন করে মোট ১ হাজার ৩৩৪ রোগী ভর্তি হয়। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২টা পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ৭৬৯ জন।
চিকিৎসকরা মনে করছেন তিন কারণে এ সময়ে ডায়রিয়া বাড়ছে। এ বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, প্রতি বছরই গরমের সময় ডায়রিয়া বাড়ে। গত দুই বছর করোনার কারণে সবকিছু বন্ধ ছিল। রাস্তার পাশে দোকানপাট ও খাবার কম ছিল। এ বছর গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছুই খোলা। গরমও বেশি পড়েছে। মানুষ রাস্তার আশপাশে পানি খাচ্ছে। এখন...
