মেলার মূল আকর্ষণ ছিল টুনটুনি
গাজীপুরের শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ প্রদর্শনী। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রাণী প্রদর্শনী মেলার মূল আকর্ষণ ছিল খর্বাকৃতির বকনা বাছুর টুনটুনি।
মেলায় ৪১টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন প্রকার পশু-পাখি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাফিউদ্দিন মোড়ল, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরে আলম মোল্লা প্রমুখ।
প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল ৩২ ইঞ্চি উচ্চতার ২৪ কেজি ওজনের ২২ মাস বয়সের খর্বাকার গরু টুনটুনি। টুনটুনিকে দেখতে স্টলে...
