যুদ্ধবিমানে চীনের লেজার রশ্মি নিক্ষেপ, ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের সামরিক জাহাজে থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্নি নিক্ষেপের অভিযোগ করে দেশটির প্রতিরক্ষা দফতর।
এবার এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্কট মরিসন লেজার রশ্নি নিক্ষেপের ঘটনাকে চীনের ‘ভীতি প্রদর্শনমূলক’ কাজ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার যুদ্ধবিমান `পি-৮এ পসেইডন' উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল। সেই সময় বিমানটিতে লেজার রশ্নি নিক্ষেপ করা হয়। পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয় বলে পরে অনুসন্ধানে পাওয়া যায়।
শনিবার এই ধরণের অপেশাদারিত্ব ও সুরক্ষাবিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চীনের এমন কর্মকাণ্ডকে...
