Friday, June 5

Tag: রেললাইন ৯ ইঞ্চি ভাঙা

রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী

রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী

বাংলাদেশ
বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভেঙে গেছে। ঘটনাস্থলে লাল কাপড় টাঙানোয় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের হাজারও যাত্রী। তবে এ ঘটনার পর রাজশাহী রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালে বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেলস্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেওয়া হয়। শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্...