শিগগিরিই চালু হচ্ছে ‘জনতার সরকার’ ওয়েব পোর্টাল
সরকারি যেকোনো সিদ্ধান্তের বিষয়ে সরাসরি আপত্তি কিংবা সাধুবাদ জানানোর সুযোগ পেতে যাচ্ছেন দেশের সাধারণ মানুষ। নাগরিকদের মতামত জানতে ‘জনতার সরকার’ নামে ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে সরকার। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।
শনিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের মতামতও জানতে চায় সরকার। প্রস্তুত হচ্ছে সেই প্লার্টফর্মও। নাগরিকদের মতামত জানতে জনতার সরকার নামে ওয়েব পোর্টাল চালু হতে যাচ্ছে। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।’
পলক আরও বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেয় ...
