Sunday, May 10

Tag: সিয়ামকে নিয়ে ভবিষ্যৎবাণীই করছেন পরী !

সিয়ামকে নিয়ে  ভবিষ্যৎবাণীই করছেন পরী !

সিয়ামকে নিয়ে ভবিষ্যৎবাণীই করছেন পরী !

বাংলাদেশ, বিনোদন
আজ থেকে ফরিদপুরে শুরু হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন এই দুই অভিনয়শিল্পী। ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং শুরুর আগে অভিনেতা সিয়াম সম্পর্কে পরী তার ফেসবুকে লিখেছেন, ‘২০১৫ তে একটা টিভি অনুষ্ঠানে আমাদের প্রথম আলাপ। আমি ছিলাম গেস্ট, সিয়াম হোস্ট। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো “মহুয়া সুন্দরী”। রিলিজের প্রমোশনটা বেশ জমিয়ে হয়েছিলো সেদিন। শো শেষে আমরা সেটের সবাই মিলে ছবি, সেলফি তুলতে তুলতেই সিয়ামকে বলছিলাম, “তুমি সিনেমার হিরো হয়ে যাও। হিরো হিরো ভাব-ভঙ্গি করো কিন্তু তুমি।” উপস্থিত সবার সঙ্গে উনিও একদম হো হো হেসে উড়িয়ে দিলো ব্যাপারটা। আহা সে যে এখন বাংলার হার্টথ্রব হিরো। তো কি দাঁড়ালো এবার! ফললো তো আমার কথা!’ পরী তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘হি হি, একটু জ্যো...