Sunday, May 3

Tag: সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

বাংলাদেশ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলীয় জনপদে পানি প্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরের বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। সুনামগঞ্জ পৌর শহরের নদী তীরবর্তী ষোলঘর, নবীনগর, ধারারগাঁও, জেলরোড, উত্তর আরপিননগর, তেঘরিয়া ও বড়পাড়া এলাকার সড়ক ও নিম্নাঞ্চলীয় ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। শহরতলির সুরমা নদীর উত্তরপাড়ের মইনপুর, ইব্রাহিমপুর, সদরগড়সহ নদীরপাড়ের গ্রামগুলোর নিম্নাঞ্চলের রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ...