Saturday, May 9

Tag: সৌর বিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ

সৌর বিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ

সৌর বিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ

বাংলাদেশ
গাজীপুর মহানগরীর পূবাইলে সৌর বিদ্যুতের লাখ টাকার স্টিলের খুঁটি চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে কথিত সিটি করপোরেশনের পিওন শরিফুলসহ চোর সিন্ডিকেটের ৪ জন। একজন পালিয়ে যায়। স্থানীয় জনতা আটক করে অর্ধেক খুঁটিসহ পুলিশে দিলেও ওই চার জনকেই থানা হাজত থেকে ছেড়ে দেয়া পুলিশ। বাকি অর্ধেক খুঁটি বিক্রির টাকা ভাগাভাগি করার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটেছে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিম পাড়া সোনার বাংলা সড়কে। আটকৃতরা হলেন- সিটি করপোরেশনের পিওন শরিফুল, একই এলাকার ইয়ার খান (৪৪), তবির হোসেন (২৮), আরজু মিয়া(২৫)। সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তার পরিচয়ে প্রায় ২৫ ফুট লম্বা খুঁটির গোড়ার অংশের স্টিলের প্লেটসহ অর্ধেক বিক্রি করে স্থানীয় একটি ভাঙারির দোকানে। পরে রাত ১১টার দিকে বাকি অর্ধেক ভ্যানে করে নিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে চোর চক্রটি। ...