স্ত্রীকে মারধর, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বরগুনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামী ফারুক আকন একই এলাকার হামেদ আকনের ছেলে। তার দাবি, তার স্ত্রী ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।
মৃত সালমার মেয়ে সুমাইয়া ও নাবিলা বলে, দুপুরে মা চাল ভাজছিল। বাবা এসে মাকে গালাগাল করে মারধর শুরু করে। আমরা ভয়ে ঘরের বাইরে চলে যাই। পরে মাকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মৃত সালমা বেগমের মা বিলকিস বেগম ও বাবা মোকলেস মিয়া বলেন, যৌতুকের দাবিতে সালমাকে প্রায়ই নির্যাতন করত ফারুক। কিছু দিন আগেও তিন লাখ টাকা দিয়েছি। তার পরও সে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। আজকেও সে সালমাকে মারধর করে আহত করে এবং বিষ খাওয়ায়।
পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সালমা মারা যায়। আমরা খবর পেয়ে আমরা...
