স্পেন বিএনপির কর্মী সমাবেশ ও প্রতিবাদ সভা
স্পেন বিএনপির কর্মী সমাবেশ ও প্রতিবাদ সভা ২০ সেপ্টেম্বর রাতে মাদ্রিদের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত হয়। স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর হুসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন।
বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপি'র সহ-সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান বক্তা ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিল্টন ভূঁইয়া কচি, মোরশেদ আলম তাহের, হেমায়েত খান, এস এম মনির, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসেন শাকিল, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, যুবদলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ, বিএনপি নেতা ...
