Sunday, April 19

Tag: সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ক্রাইম, বাংলাদেশ
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধনকুন্ডি উত্তরপাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গাইবান্ধায় যাচ্ছিল। বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটি যাচ্ছিল সিরাজগঞ্জের দিকে। বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকটির চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে। বাসের চালকের পেছনের আসনে ৯ বছর বয়সী সন্তান রাব্বীকে নিয়ে বসা ছিলেন পিচতারা বেগম। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা আহত হন। তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জের জামিরবাড়ি গ্রামে। এ ছাড়া দুর্ঘটনায় আহত মেহেদী হাসান (২৮) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রামের নিমাইদিঘী দক্ষিণপাড়া গ্র...