হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিজ সেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ তিনজনকে আটক করেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নিজ সেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার নিজ সেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়নদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিকভাবে আগামী রোববার ওই শিশুর আকিকার অনুষ্ঠানের আয়োজ করার কথা ছিল। এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়ন ঘরে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় ২ হিজড়া। এ সময় নয়নের পরিবার থেকে দুই হিজড়াকে প্রথমে ২০০ টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করে। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে নয়ন...
