১১ মাস পর কৃষকের দুই শিশু সন্তানকে খুঁজে দিল পুলিশ
স্ত্রী ও দুই শিশু কন্যা সন্তান নিয়ে সুখের সংসার ছিল ইদ্রিস আলীর। হঠাৎ গ্রামের দালালদের প্রলোভনে পড়ে স্বামীর বাধা না মেনে দুই শিশু সন্তান নিয়ে পালিয়ে যায় ইদ্রিস আলীর স্ত্রী শাহনাজ বেগম (২৭)। পরে শিশু সন্তানদের নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের কাছে রেখে বিদেশে চলে যান শাহনাজ।
এদিকে সেইদিন থেকে স্ত্রী সন্তানদের খুঁজে বেড়াচ্ছেন ইদ্রিস আলী। দেশের বিভিন্ন স্থানে রিকশা চালিয়ে অলিগলিতে খুঁজেছেন। এরমধ্যে ১১মাসপর শাশুড়ি আকলিমা বেগম ইদ্রিস আলীকে ফোন করে জানায় তোমার দুই কন্যাকে আমার কাছে ফতুল্লায় রেখে গেছে শাহনাজ। এ কথা বলে ফোন বন্ধ করে দেয় শাশুড়ি।
দিনাজপুর জেলার কাহারোল থানার পাইকপাড়া গ্রামের মৃত. আশান আলীর ছেলে ইদ্রিস আলীর সংসারের এ ঘটনা।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল নাজমুল হাসান জানান, ১০ এপ্রিল ফতুল্লা মডেল থানায় এসে ইদ্রিস আলী অভিযোগ করে বলেন তার পরিবারের ৩ জন সদস্য দিনাজপুরের ...
