১৪শ শিক্ষার্থীর পরীক্ষা নিলেন ইউএনও!
পটুয়াখালীর দশমিনায় এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রস্তুতি হিসেবে প্রায় ১ হাজার ৩৯১ শিক্ষার্থীর অগ্রিম পরীক্ষা নেওয়া হয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক এই পরীক্ষার আয়োজন করেন।
সরকারি কোনো নির্দেশনা না থাকলেও নিজ উদ্যোগে দুই বিষয়ে ১০০ মার্কের ৩ ঘণ্টাব্যাপি পরীক্ষার আয়োজন করেন ইউএনও। ভিন্ন ভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী অংশ নেয়।
ইউএনও
জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়া, সিলেবাস সংক্ষিপ্ত ও দশমিনার শিক্ষার্থীরা পড়াশুনা বিমুখ হয়ে পড়ায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের জন্য প্রাক-প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। সরকারি কোনো নির্দেশনা না থাকলেও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্...
