৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল।
ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন। ঠিকমতো পারেননি ডানহাতি এ ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।
এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম। ব্যাট-বলে করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দুই চারে ৮ বলে ৮ রান করে বিদায় নিতে হয় তামিমকে।
তিন ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।
এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায়।
৩ উইকেট নি...
