Saturday, April 25

Tag: ৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

খেলা
ব্রাজিলের কাছে পাত্তাই পেল না দক্ষিণ কোরিয়া। ফিফা প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারাল নেইমাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। স্টেডিয়ামের দর্শকরা ঠিকঠাক আসন গ্রহণের আগেই ম্যাচের ২ মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল। রাফিনহার ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। তবে অফসাইডের কারণে গোলটি টেকেনি। তবে প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। সপ্তম মিনিটে বাঁ প্রান্তে দিয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, তবে তার সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে বল জালে ঠাঁই পায়। এগিয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার গোল অভিমুখে আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। তবে পরিষ্কার ...