৮৮ বছর বয়সি নিনার জন্যও নিরাপদ নয় ইউক্রেন!
ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাস চলছে। গোলা, বারুদ, গুলি, বোমা, ক্ষেপনাস্ত্র, ভারি অস্ত্রের ঝঁনঝঁনানি এখন ইউক্রেনবাসীর নিত্যদিনের সঙ্গী। গুলির শব্দে ঘুম ভাঙে, মৃত্যুর শঙ্কা নিয়ে রাতে বিছানায় যেতে হয় সেখানকার মানুষদের।
রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেন ছাড়ছে লাখ লাখ মানুষ। যুদ্ধের শুরুর দিকে অনেকেই ভিটেমাটি ছেড়ে চলে গেছেন অন্যত্র। যারা যেতে পারেননি তাদের জন্যও নিরাপদ নয় নিজ দেশের মাটি।
দোনবাস, মারিউপোল, দোনেস্কসহ কয়েকটি শহরে হামলা জোরদার করেছে রুশ সেনারা। দ্য গার্ডিয়ানের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, দোনবাস রুশ সেনাদের বেশি হুমকিতে। এখানকার বৃদ্ধ ও অসুস্থ নাগরিকরা দলে দলে পালাচ্ছে।
কিয়েভ ও খারকিভে প্রতিরোধের মুখে পড়ে পূর্বাঞ্চলে নজর মস্কোর। প্রথম দফায় যারা বাড়িঘর ছাড়তে পারেনি তারা এখন দেশ ছাড়ছেন। শিশু, বৃদ্ধ, অসুস্থদের জন্যও এলাকাটি নিরাপদ নয়।
তাদেরই একজন দোনেস্কের কোস্টিয়ানটিনিভকা...
