‘আইপিএলে সাকিবকে নিলে সেই দল লাভবান হতো’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসানকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি করবে ফ্রাঞ্চাইজিরা— এমন ধারণা ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
কিন্তু নিলামে দুবার উঠলেও তার নামই মুখে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। দেশসেরা তারকার নিলামে অবিক্রীত থেকে যাওয়ার বিষয়টি এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তুমুল আলোচনার বিষয়।
আইপিএলে সাকিবের দল না পাওয়াটা চরম হতাশ করেছে সাকিবভক্তদের।
একইভাবে হতাশ হয়েছেন সাকিবের দল ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম। তার মতে, আইপিএলে সাকিবকে যে দল নিত, তারা লাভবান হতো নিশ্চিত।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনাল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এ মন্তব্য করেন বরিশালের ব্যাটিং পরামর্শক।
তিনি বলেন, ‘বর্তমান দুরন্ত ফর্ম বিবেচনায় আইপিএলে সাকিবের দল না পাওয়াটা দুঃখজনক। অবশ্য সাকিবের দল না পাওয়ার একটি বড় কারণ হতে পারে যে, (...
