আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি
বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ থামেনি। প্রায়ই দুই দেশ একে অপরের প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে। নতুন করে আজারবাইজান অভিযোগ করছে, ফের আর্মেনিয়ার সেনারা তাদের সেনা অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে।
বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কালবাজার সংলগ্ন আর্মেনিয়ার ইয়োকহারি সরজা স্থাপনা থেকে তাদের সেনাবাহিনীর জেইলিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে গোলা নিক্ষেপ করেছে। আজারবাইজানের সেনাবাহিনীও হামলার মোক্ষম জবাব দিয়েছে।
পার্বত্য অঞ্চল নাগোর্নো-কারাবাখ সোভিয়েত আমলে আজারবাইজানের অংশ ছিল। নব্বইয়ের দশকের শুরুতে এক যুদ্ধে আর্মেনিয়ার সহায়তায় জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটি দখল করে নেয়। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায়...
