আমির খানের যে আচরণে কষ্ট পেয়েছিলেন রানী মুখার্জি
নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো নায়িকার নাম রানী মুখার্জি। ‘গোলাম’ ও করণ জোহর পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের পর পরই তারকাখ্যাতি পেয়ে যান রানী।
বলিউডে রোমান্টিক চলচ্চিত্রের প্রসঙ্গ এলেই যেন রানী মুখার্জির সঙ্গে অন্য অভিনেতার রসায়নের কথা বলতেই হয়। যদিও শুরুতে অভিনেত্রী হওয়ার বাসনা ছিল না রানীর। বরং বলেছিলেন, তার মা তাকে ফুঁসলিয়ে অভিনয়ে নামিয়েছেন! কিন্তু একবার বলিউডের রঙিন জগতে পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানীকে।
প্রায়ই নানা সাক্ষাৎকারে সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেন রানী। সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রানী জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে ভালো রকম যোগসূত্র থাকার পরও শুরুতে তিনি অভিনয়ের মৌলিক বিষয়গুলোই জানতেন না। এমনকি পর্দায় প্রথমবার উপস্থিতি এতটাই বাজে হয়েছিল যে, অভিনেত্রীর মা নিজেই প্রযোজককে বলেছিলেন, রানীকে যেন অভিনয়ে না নেওয়া হয়!
শুরুর দিকের কিছু ব্যর্থতার...
