Monday, May 11

Tag: ‘আমি সেলিব্রিটি

‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’

‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’

আন্তর্জাতিক
গত বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন ভুবন বাদ্যকর ভারতের এক কাচা বাদাম বিক্রেতা। তার ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে কম তোলপাড় হয়নি। লাইকি, টিকটক, ফেসবুক, ইউটিউব সবখানের চর্চিত বিষয় ছিল এই ‘কাঁচা বাদাম’ গান। ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হন পশ্চিমবঙ্গের বীরভূমের প্রত্যন্ত অঞ্চল কুড়ালজুরি গ্রামের ভুবন। যে কাচা বাদাম বেচে ভুবন তারকায় পরিণত, এখন তা-ই আর বেচবেন না বলে জানিয়েছেন ভুবন বাদ্যকর। পুরোনো পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ভুবন বাদ্যকর বলেছেন, ‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’। বৃহস্পতিবার ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির হয়ে ভুবন বলেন, ‘এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’ অবশ্য ভাইরাল হয়ে ভুবনের আর সেই দৈন্যতা নেই। তিনি এখন কণ্ঠশিল্পী। 'গোধূলি বেলা’ ন...