‘দেশে নিখোঁজ ৮-৯ জনের খোঁজ মিলেছে, আরও পাওয়ার সম্ভাবনা’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশে নিখোঁজ হওয়া ৭৬ জনের মধ্যে ৮-৯ জনের খোঁজ পাওয়া গেছে। দেশের সংস্থাগুলো এ নিয়ে কাজ করছে। দেশে এবং দেশের বাইরে আরও কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। তবে তার মতে, এসব নিয়ে এই মুহূর্তে বৈশ্বিক কোনো চাপ নেই। এছাড়াও র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে দ্রুতই ল ফার্ম নিয়োগ করার ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় শুরু হয়েছে মানবাধিকার কাউন্সিলের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটির ৫ দিনের বৈঠক। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি বছরে তিনবার বৈঠকে মিলিত হয়। এবারের বৈঠকের এজেন্ডা প্রকাশ হয়নি। তবে ডিসেম্বরে অনুষ্ঠিত বৈঠকের পর একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৭৬ ব্যক্তি গুম হয়েছে। বিষয়টি তাদের ওয়েবসা...
