Friday, August 7

Tag: ‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

বিনোদন
চলতি বছর এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পিছন ফিরে দেখলে রণবীরের প্রেমিকার তালিকা বেশ লম্বা- প্রিয়াংকা চোপড়া, সোনম কাপুর থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ। অবশেষে আলিয়ার প্রেমে হাবুডুবু খেয়ে বলিউডের এই রোমিও চলতি বছর বিয়ে করেছেন। ছেলে নিয়ে বেশ চিন্তায় ছিলেন মা নীতু কাপুর। কিন্তু আলিয়া পুত্রবধূ হয়ে আসার পর অনেকটাই চিন্তা মুক্ত তিনি। যদিও ছেলের বিয়ে প্রসঙ্গে এতদিন খুব একটা মুখ খোলেননি নীতু। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, আলিয়া এসে ভালোবেসে অনেকটাই বদলে দিয়েছে রণবীরকে। নীতু বলেন, আজ আমি সবচেয়ে খুশি। আলিয়া এসে ওর ভালোবাসা আর সম্পর্কের উষ্ণতায় একেবারে বদলে দিয়েছে আমার ছেলেটাকে। আমি আমার ছেলের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি। ওদের একসঙ্গে ভালো লাগে। আমি খুব খুশি এবং ভাগ্যবান মনে করি যে আলিয়া আমাদের পরিবারে...