শিক্ষককে পিটিয়ে হত্যা, আসামি জিতু গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার আসামি আশারাফুল ইসলাম জিতুকে গ্রেফতার করা হয়েছে। শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দাকার আল মঈন নিশ্চিত করেছেন।
