Saturday, June 13

Tag: আ.লীগ-বিএনপি সংঘর্ষ সিরাজগঞ্জে আহত ৭০

আ.লীগ-বিএনপি সংঘর্ষ সিরাজগঞ্জে আহত ৭০

আ.লীগ-বিএনপি সংঘর্ষ সিরাজগঞ্জে আহত ৭০

রাজনীতি
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে এক সমাবেশের আহবান করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...