উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া
নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পায়নি অজি নারীদের কাছে। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচ তারা হেরেছে ১৫৭ রানের ব্যবধানে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বুধবারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বল হাতে বৃষ্টির সুবিধা করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা। দুই অজি ওপেনার রাচায়েল হায়নেস ও অ্যাসলে হ্যালি দুর্দান্ত শুরু করেন।
ওপেনিং জুটিতে তারা করেন ৩২ ওভারে ৪ বলে ২১৬ রান। উইকেটরক্ষক ব্যাটার হ্যালি ফিরে যান ১০৭ বলে ১৭ চার ও এক ছক্কায় ১২৯ রান করে। তার সঙ্গী হায়নেস ১০০ বলে ৯ চারে ৮৫ রান করেন। শেষ দিকে মেঘ লেনিং ২৬ বলে ২৬ ও বেথ মনি ৩১ বলে ৪৬ রান করে দলকে ৩০৫ রানের সংগ্রহ এনে দেন।
জবাব ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সব উইকেট হারায় মা...
