Monday, June 22

Tag: এক গোডাউনে মিলল ১১৪ ব্যারেল তেল

এক গোডাউনে মিলল ১১৪ ব্যারেল তেল

এক গোডাউনে মিলল ১১৪ ব্যারেল তেল

বাংলাদেশ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোজ্য তেল গোডাউনে মজুত রেখে তেলের দাম বাড়ানো এবং কৃত্রিম সংকট তৈরির কারণে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরই অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮ হাজার ৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধভাবে ভোজ্য তেল মজুত করার অপরাধে মজিবুর স্টোরের মালিক মজিবুর রহমানকে ২০ হাজার ট...